আসলে বাংলা ভাষায় কিছু শব্দের ব্যবহার অনেক জটিল। তবে জানতে পারলেই সব সহজ মনে হবে। যেগুলো সবাই জানে না। কারণ স্কুলে এসব বিষয়ে কেউ গুরুত্ব দেয় না।
যাই হোক, মূল প্রসঙ্গে আসি।।
আমরা যখন কোনো প্রশ্ন করি তখন কী/কি বলি। কিন্তু লেখার সময় বানান আলাদা হয়ে যায়।
আমরা যখন কোনো প্রশ্ন করি আর সেই প্রশ্নের উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায়। তখন সেক্ষেত্রে বাক্যের শেষে "কি" শব্দটি ব্যবহৃত হয়।
উদাহরণ-
১. তুমি কি লিখতে পারো?
উত্তর: হ্যাঁ
২.তুমি কি সাঁতার কাটতে পারো?
উত্তর: না
অন্যদিকে আমরা যখন এমন কোনো প্রশ্ন করি যার উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায় না। সেক্ষেত্রে বাক্যের শেষে "কী" শব্দটি ব্যবহার করা হয়।
উদাহরণ-
১.তুমি কী খাচ্ছো?
উত্তর: মাছ-গোসত
২.তুমি কী পড়?
উত্তর: বাংলা বই
এবারে আশা করি বুঝতে পেরেছেন😃

0 Comments