একটি সংখ্যা জোড় হওয়ার জন্য যা যা শর্ত মানা দরকার শূণ্য সব কয়টি শর্তকেই মানে।
যেমন-
১. জোড় + জোড় = জোড় (0+2=2)এবং বিজোড় + বিজোড় = জোড় (1+3=4),
২. কোনো বিজোড় সংখ্যার আগের সংখ্যাটি জোড় হয় (1 এর আগের সংখ্যাটি 0),
৩. কোনো সংখ্যাকে 2 দিয়ে গুন করার পর যে সংখ্যাটি হয় তা হয় একটা জোড় সংখ্যা (0x2=0)
৪. একটি জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ অবশ্যই শূন্য হতে হবে। সুতরাং 0 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তাই শূণ্য (0) একটি জোড় সংখ্যা।
৫. কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক জোড় হলে, সংখ্যাটি জোড় হয়। যেহেতু 10 জোড় সংখ্যা সুতরাং এর একক স্থানীয় অঙ্ক শূণ্য (0) জোড় সংখ্যা।
৬. আরেকটা কারণ হলো 1 এবং -1 দুটোই বিজোড় সংখ্যা। দুটি বিজোড় সংখ্যা কখনো পাশাপাশি বসতে পারেনা। এদের মাঝে অবশ্যই একটি জোড় সংখ্যা থাকবে। তাই -1 এবং 1 এর মাঝের সংখ্যা শূণ্য (0) হলো জোড় সংখ্যা।
0 Comments