গণিত যতখানি তার থেকে বেশি হলো এর শব্দগুলোর ব্যৃৎপত্তি (Etymology)|
আমরা যখন লিখি Twenty, সেখানে Twen অংশটা এসেছে প্রাচীন ইংরেজ থেকে, যেখানে এর মানে ছিলো দুই । আর ty এসেছে tig থেকে, যার মানে ছিলো 'Group of ten' । অর্থাৎ এখানে Twenty মানে হলো ‘দশ এর দল’ আছে দুইটি। একইভাবে এসেছে Thirty, Fourty এগুলো। যখন একাধিক ‘দশ এর দল’ থাকে তখন প্রাচীন ইংরেজরা এমন করে বলতো। এখন দেখো, যদি একটাই মাত্র দশ থাকে , তখন আর কতগুলো ‘দশ এর দল’ আছে সেটা ভেবে লাভ কী? একটা ‘দশ এর দল’ বা ‘Onety’ না বলে তারা শুধু বলতো ‘দশ’ বা Ten।এভাবে চিন্তা করতে পারো, আগে তো 'দশ' কি জিনিস সেটা বলতে হবে, তারপর 'দশ এর দল'।
ten -এর পরে eleven এসেছে elleovene শব্দটা থেকে, যার মানে ছিলো 'one left'-বা একটা অতিরিক্ত। এই শব্দটা যখন তৈরি তত দিনে গণনায় 10 ভিত্তিক সংখ্যা প্রায় প্রতিষ্ঠিত। ধরে নেওয়া যায়, ব্যাপারটা এমন- কেউ হয়তো গুণছিলো।১০ টা গুণার পরে দেখলো আরোও একটা অতিরিক্ত পরে আছে। এই হলো eleven - এগারো।
একই ভাবে twelve এসেছে twelf থেকে, যার মানে 'two left' বা দুইটা অতিরিক্ত। এরপর thirteen, fourteen... এগুলোতে- teen এসেছে tiene থেকে যার মানে হলো ‘ten more than ’, thirteen মানে হলো ‘ten more than three’ বা ‘তিনের থেকে আর দশ বেশি !’ এটা শুনতে উল্টো শুনাচ্ছে, ’ দশের থেকে আর তিন বেশি ‘ হলে বেশি সুন্দর লাগতো। কী করা যাবে - যেভাবে এসেছে , সেভাবেই জানালাম তোমাদেরকে।

0 Comments