
বিন্দু যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা কিছুই নাই তাকে বিন্দু বলে।
রেখা যার দৈর্ঘ্য আছে, প্রস্থ ও বেধ (উচ্চতা) নাই তাকে রেখা বলে । উল্লেখ্য যে, রেখার কোন প্রান্তবিন্দু নাই ।
রেখাংশ যে রেখার উভয় দিকে প্রান্তবিন্দু আছে' তাকে রেখাংশ বলে।
রশ্মি যে রেখার কেবল একটি প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে।
কোণ একই প্রান্ত বিন্দু বিশিষ্ট দুইটি রাশ্মি দ্বারা গঠিত জ্যামিতিক আকৃতিকে কোণ বলে ।রাশ্ম দুইটি দ্বারা উৎপন্ন কোণ এদের সাধারন প্রান্ত বিন্দুতে উৎপন্ন হয় । রশ্মি দুইটিকে কোণের সন্নিহিত বাহু বলে ।

0 Comments